আল্লাহ
বলেন, ﴿ وَقُل رَّبِّ زِدۡنِي
عِلۡمٗا ١١٤ ﴾ (طه: ١١٤)
অর্থাৎ
বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর। (ত্বা-হা
১১৪ আয়াত)
তিনি
অন্যত্র বলেন, ﴿ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ
لَا يَعۡلَمُونَۗ ٩ ﴾ (الزمر: ٩)
অর্থাৎ
বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?
(যুমার ৯ আয়াত)
আল্লাহ
আরও বলেন,﴿ يَرۡفَعِ ٱللَّهُ
ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ ١١ ﴾ (المجادلة: ١١)
অর্থাৎ
যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। (মুজাদালা
১১ আয়াত)
তিনি
অন্য জায়গায় বলেন,﴿ إِنَّمَا يَخۡشَى
ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ ٢٨ ﴾ (فاطر: ٢٨)
অর্থাৎ
আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে থাকে। (ফাত্বের ২৮ আয়াত)
1/1384 وَعَن مُعَاوِيةَ رضي
الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم «مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْراً
يُفَقِّهْهُ فِي الدِّينِ». متفقٌ عَلَيْهِ
১/১৩৮৪।
মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, “আল্লাহ যার মঙ্গল চান, তাকেই
দ্বীনী জ্ঞান দান করেন।” (বুখারী)