ঈমান ও আক্বীদাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈমান ও আক্বীদাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেয়া কি জায়েজ ???



গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেয়া কি জায়েজ ???

১) শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)

​সৌদি আরবের বর্তমান গ্রান্ড মুফতি শাইখ সালেহ আল-ফাওযান বৃহত্তর অনিষ্ট রোধে ভোট দেওয়াকে জায়েজ বলেছেন।

​শাইখের মূল বক্তব্য:

إذا كان هناك مرشحان: أحدهما خير من الآخر، أو أحدهما أقل شراً من الآخر، والناس لا بد أن ينتخبوا واحداً منهما، ففي هذه الحالة ينتخب من هو خير، أو من هو أقل شراً؛ لدفع أعظم الشرين.

অনুবাদ:

"যদি দুইজন প্রার্থীর মধ্যে একজন অন্যজনের চেয়ে ভালো হয়, অথবা একজন অন্যজনের চেয়ে কম মন্দ হয় এবং জনগণকে তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতেই হয়; তবে এমতাবস্থায় যিনি বেশি ভালো অথবা যার মন্দ হওয়ার মাত্রা কম, তাকেই নির্বাচন করতে হবে। যাতে এর মাধ্যমে দুটি মন্দের মধ্যে বড় মন্দকে প্রতিহত করা যায়।"

তথ্যসূত্র ও বক্তব্যের লিংক:

https://alfawzan.af.org.sa/ar/node/14872

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কাফেরের দেশে থাকা কিংবা নাগরিকত্ব নেয়া জায়েজ নয়

  কাফেরের দেশে থাকা কিংবা নাগরিকত্ব নেয়া জায়েজ নয়

 



মাসজিদে নববীতে এক ভদ্রলোকের সাথে দেখা হলো। কেতাদুরস্ত মাশাআল্লাহ। পরিচয় হলো, সাথে ছিল মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ও একাধিক মেধাবী ছাত্র। তো ভদ্রলোক বললেন, তিনি আমেরিকায় সেটেল্ড। উমরা করেন, হজ করেন, নিজের পরিবারের সকলেই আমেরিকান।

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

ঈমান দুর্বলতার আলামত, কারণ ও চিকিৎসা

ঈমান দুর্বলতার আলামত, কারণ ও চিকিৎসা

 


ক্রম              বিষয়    

প্রথমত:  ঈমান দুর্বলতার কতিপয় আলামত (১৯টি)   

১        পাপ কাজে লিপ্ত হওয়া   

২        অন্তর কঠিন হয়ে যাওয়া    

৩        মজবুতভাবে ইবাদত না করা    

৪        ইবাদতে অলসতা করা     

৫        অন্তরে সংকীর্ণতা অনুভব করা       

৬        কুরআনের আয়াত, আল্লাহর আদেশ-নিষেধ, আযাব-গযব এবং কিয়ামতের বিবরণ শুনে প্রভাবিত না হওয়া 

৭        আল্লাহর যিকির-আযকার, দুয়া ইত্যাদির ব্যাপারে অমনোযোগী থাকা        

৮        আল্লাহ বিধান লঙ্ঘিত হতে দেখলেও মনে রাগ বা ক্ষোভ সৃষ্টি না হওয়া    

৯        নিজেকে লোক সমাজে প্রকাশের মনোবাসনা সৃষ্টি হওয়া

১০       প্রচণ্ড অর্থলিপ্সা ও কৃপণতা করা      

১১       এমন কথা বলা যা সে নিজে করে না।        

১২       কোন মুসলিমের বিপদ দেখে আনন্দিত হওয়া 

১৩      কল্যাণকর কাজকে তুচ্ছ মনে করা বা ছোট ছোট নেকীর কাজকে গুরুত্ব না দেয়া    

১৪       মুসলিমদের বিভিন্ন ঘটনাবলীতে গুরুত্ব না দেয়া         

১৫      বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া     

১৬      বিপদাপদ বা সমস্যায় মুষড়ে পড়া   

১৭       তর্ক-বিতর্ক ও ঝগড়াঝাঁটি করা       

১৮      দুনিয়ার প্রেমে মগ্ন থাকা    

১৯       খাদ্য-পানীয়, পোশাক-পরিচ্ছদ, গাড়ি-বাড়ি ইত্যাদিতে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেয়া 

শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

যাদুটোনা থেকে নিরাময়ের উপায়

যাদুটোনা থেকে নিরাময়ের উপায়



যাদুটোনা থেকে নিরাময়ের উপায়

প্রশ্ন: যিনি বিদ্বেষন, বশীকরণ বা অন্য কোন যাদুটোনা দ্বারা আক্রান্ত তার চিকিৎসার উপায় কি? মুমিন ব্যক্তি যাদুটোনা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন অথবা কোন পদ্ধতি অবলম্বন করলে যাদুটোনা তার কোন ক্ষতি করতে পারবে না। কুরআন ও হাদিসে এ সম্পর্কিত কোন দুআ-দরুদ বা যিকির-আযকার আছে কি?

উত্তর:

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যাদুটোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে: 

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

জান্নাত ও জাহান্নাম এর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ

জান্নাত ও জাহান্নাম এর সংবাদপ্রাপ্ত নারী-পুরুষগণ



দুনিয়াতে যাদের জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা দেয়া হয়

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সব নারী ও পুরুষদের জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করেছেন বা যারা দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতলাভের সু-সংবাদ অথবা জাহান্নামের দুঃসংবাদ পেয়েছেন এ নিবন্ধে আমরা তাদের নাম দলিল-প্রমাণ সহকারে উল্লেখ করতে চেষ্টা করব। একটি হাদিসে একত্রে দশজন সাহাবীর কথা উল্লেখ করে তাদের জান্নাতি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। অনেকে মনে করেন, দুনিয়াতে কেবল এ দশজন সাহাবীকেই জান্নাতের সু-সংবাদ দেয়া হয়েছে আর কাউকে জান্নাতের সু-সংবাদ দেয়া হয়নি। কিন্তু না, এ দশজনের বাহিরেও আরও কতক পুরুষ ও নারী সাহাবী আছেন, যাদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন না কোন কারণে দুনিয়াতে জান্নাতের সু-সংবাদ দিয়েছেন। তিনি তাদের কাউকে জান্নাতি, জান্নাতের সরদার, জান্নাতের বয়স্ক লোকদের সরদার ইত্যাদি বলে ঘোষণা করছেন। নিম্নে আমরা দুনিয়াতে যাদেরকে জান্নাতের সু-সংবাদ এবং জাহান্নামের দুঃসংবাদ দেয়া হয়েছে, এমন পুরুষ ও নারীদের  বিষয়ে একটি আলোচনা দলীল-প্রমাণ সহকারে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহই তাওফিক দাতা।

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

বদ নজর লাগা ও বদ নজরের কুপ্রভাব

বদ নজর লাগা ও বদ নজরের কুপ্রভাব



বদ নজর লাগা ও বদ নজরের কুপ্রভাব

• কুরআন থেকে (বদ নজরের) দলীলঃ

আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ
وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ، وَلَمَّا دَخَلُوا مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُمْ مَا كَانَ يُغْنِي عَنْهُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِلَّا حَاجَةً فِي نَفْسِ يَعْقُوبَ قَضَاهَا وَإِنَّهُ لَذُو عِلْمٍ لِمَا عَلَّمْنَاهُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
অর্থঃ এবং (ইয়াকুব আলাইহিস সালাম) বললেন হে আমার প্রিয় সন্তানগণ! তোমরা সবাই (শহরে) কোন এক প্রবেশ পথে প্রবেশ করো না বরং বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করিও । আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আসা কোন বিপদ থেকে রক্ষা করতে পারব না। কেননা প্রকৃত ক্ষমতার অধিকারী কেবল আল্লাহ। তার উপর আমার আস্থা রয়েছে। ভরসাকারীকে ভরসা করলে তার প্রতিই করতে হবে। আর যখন তারা দিয়েছিলেন অথচ আল্লাহ তায়ালার নির্ধারিত কোন কিছু থেকে কেউ রক্ষা করতে পারে না। তবুও ইয়াকুবের (আলাইহিস সালাম) অন্তরে একটি আশা ছিল যে, তিনি তা পূর্ণ করেছেন। নিশ্চয় তিনি ইলমে (নবুওয়াতের) বাহক ছিলেন। অথচ অনেক লোক তা জানে না। (সূরা ইউসুফঃ ৬৭-৬৮)

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

আত্মহত্যা কোনো সমাধান নয়; সমস্যা



আত্মহত্যা কোনো সমাধান নয়; সমস্যা
আমার জীবনের প্রথম বন্ধু আবদুল মালেক। অবুঝ বয়সে ও আর আমি একসঙ্গে মাদরাসায় যেতাম। আমার আর ওর বাড়ি থেকে খাবার আনত ওর বড় ভাই। আমি যখন দুনিয়ার ভালো-মন্দ কিছুই বুঝতাম না, তখন ও অনেক কিছুই বুঝত। ও প্রায়ই মাদরাসা পালিয়ে বাড়িতে যেত। পড়াশুনার বাইরের জগতের প্রতিই ওর ছিল যত আগ্রহ। বছর পার না হতেই সে মাদরাসায় না পড়ার জন্য নানা বাহানা খুঁজতে লাগল। অবশ্য ওর বাবা ওকে মাদরাসায় পড়ানোর জন্য চেষ্টায় কসুর করেন নি। একদিন সে সত্যিই মাদরাসাকে বিদায় জানাল।

শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

ফাজায়েলে আ’মাল বা এই জাতীয় কিতাব পড়া জায়েজ নয়

ফাজায়েলে আ’মাল বা এই জাতীয় কিতাব পড়া জায়েজ নয়




ফাজায়েলে আ’মাল পড়া জায়েয নয় এবং এতে বর্ণিত কাহিনীতে বিশ্বাস করে এমন ইমামের পেছনে নামায পড়াও জায়েয নয়


সৌদী আরবের গবেষণা ও ফাত্‌ওয়া ইস্যুকারী স্থায়ী কমিটির ফতোয়া নাম্বার – ২১৪১২
ফাত্‌ওয়া আল-লাজ্‌নাহ আদ্-দা’ইমাহ, খণ্ড- ২, পৃষ্ঠা- ২৮২-২৮৪। 

প্রশ্নঃ

শাইখ মুহাম্মাদ যাকারিয়া (রহ) ভারত ও পাকিস্তানের বিখ্যাত ধর্মীয় পণ্ডিতগণের মধ্যে একজন, বিশেষ করে তাবলীগ জামায়াতের (ইসলামের দিকে ডাকে এমন একটি দল) অনুসারীদের মধ্যে। তাঁর লিখা অনেকগুলো কিতাব রয়েছে যার মধ্যে “ফাজায়েলে আ’মাল” একটি, যেটি তাবলীগী গ্রুপগুলোর ধর্মীয় আলোচনার সময় পড়া হয়ে থাকে এবং যেটিকে এই গ্রুপের সদস্যরা সহীহ আল বুখারীর মতই শ্রদ্ধা করে। আমি তাদের মধ্যে একজন ছিলাম। এই বইটি পড়তে গিয়ে আমি দেখলাম যে এর মধ্যে কিছু কিছু বক্তব্য অগ্রহণযোগ্য ও অবিশ্বাস্য। সুতরাং আমি আমার এই সমস্যাটা আপনাদের সুবিখ্যাত কমিটির কাছে পেশ করছি, এই আশায় যে আপনারা এর সমাধান দিতে পারবেন। এই বর্ণনাগুলোর মধ্যে হচ্ছে আহমেদ রিফাঈর লিখা একটি বর্ণনা, যেখানে তিনি দাবী করেন যে হজ্জ্ব সমাপনের পর তিনি রাসুলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জেয়ারত করতে যান এবং নিম্নলিখিত কবিতাংশটি পাঠ করেনঃ

“যখন আমি দূরে ছিলাম, আমি আমার আত্মাকে পাঠিয়ে দিতাম আমার পক্ষ থেকে মাটিকে চুম্বন করার জন্যে। এখন যেহেতু আমি স্বশরীরে ও আত্মায় উপস্থিত, আপনার ডান হাত বাড়িয়ে দিন যেন আমি চুম্বন করতে পারি।”

এই বাক্যগুলো পড়ার পর রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বের হয়ে আসে আর তিনি তাতে চুম্বন করেন। এই ঘটনাটি বর্ণিত আছে আস সুয়ূতী রচিত “আল হাওয়ী” নামক গ্রন্থে।

তিনি আরো দাবী করেন যে এ মহান ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিল প্রায় ৯ (অথবা ৯০) হাজার মুসলিম এবং তারা সবাই সেই বরকতময় হাতও দেখতে পান, যার মধ্যে শাইখ আবদুল কাদের জ্বিলানী (রহ) ও তখন মসজিদে নববীতে ছিলেন। এই কাহিনীর আলোকে আমি নিম্নোক্ত প্রশ্নগুলো উত্থাপন করতে চাইঃ

১। এটি কী কোন সত্য ঘটনা নাকি ভিত্তিহীন গল্প?

২। সুয়ূতী রচিত “আল হাওয়ী” কিতাবটির সম্বন্ধে আপনাদের মত কী যেটির মধ্যে এই কাহিনী বর্ণনা করা হয়েছে?

৩। যদি এই গল্প সঠিক না হয়, এমন কোন ঈমামের পেছনে নামাজ পড়া জায়েজ হবে কী যেই এই গল্পটি বয়ান ও বিশ্বাস করেন?

৪। এমন কিতাব কোন মসজিদের ধর্মীয় আলোচনা সভায় পড়া জায়েজ হবে কী, যেহেতু ব্রিটেনে তাবলীগ গ্রুপগুলি মসজিদে এই কিতাবটি পড়ে থাকে? এই বইটি সৌদী আরবেও ব্যাপক প্রচলিত, বিশেষ করে মদীনা মুনাওয়ারাতে কারণ এর লেখক দীর্ঘ সময়ের জন্য সেখানে বসবাস করতেন।

শ্রদ্ধেয় উলামাবৃন্দ, দয়া করে আমাদেরকে সন্তোষজনক জবাব দিয়ে পথ দেখাবেন কী, যেন আমি এটিকে স্থানীয় ভাষায় অনুবাদ করে বন্ধু-বান্ধব, সহকর্মী ও অন্য সকল মুসলিমদের মাঝে বিলি করতে পারি এই বিষয়ে কথা বলার সময়?

উত্তরঃ

এই গল্পটি মিথ্যা এবং একদম ভিত্তিহীন। মৃতব্যাক্তি সম্বন্ধে সাধারণ নিয়ম হচ্ছে, নবী-রাসুল বা সাধারণ মুসলিম যেই হোন না কেন, তিনি তাঁর কবরে নড়া-চড়া করতে পারেন না। যে বর্ণনা করা হয় যে রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাফেঈ-র জন্যে বা অন্য কারো জন্যে তাঁর হাত বাড়িয়ে দিয়েছিলেন – এটি সত্য নয়; বরং এটি একটি ভিত্তিহীন বিভ্রম, যা কোনমতেই বিশ্বাস করা উচিত নয়।

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

বইঃ ফাযায়িলে আ‘মাল - ফ্রি ডাউনলোড

বইঃ ফাযায়িলে আ‘মাল - ফ্রি ডাউনলোড


বইঃ ফাযায়িলে আ‘মাল - ফ্রি ডাউনলোড

সংক্ষিপ্ত বর্ণনাঃ মুসলিম হিসেবে আমাদের প্রবণতা রয়েছে ফাযীলাত বিষয়ক আমল গুলোর প্রতি গুরুত্ব দেয়ার। কিন্তু বেশী ফাযীলাত পাওয়ার নেশায় পড়ে আমাদের মাঝে অনেকেই যইফ ও জাল হাদীসের উপর আমাল করে আমল বিনষ্ট করছি। এমনকি ফাযায়িল সম্পর্কিত বই গুলোতে শুধু জাল যইফ হাদীস নয় বরং শিরক ও বিদআতের যেমন আলোচনা এসেছে যা আমাদেরকে শিরক  ও বিদআতের দিকে নিয়ে যাচ্ছে। ফাযীলাত সম্পর্কিত হাদীস গুলোর মধ্যে এক-চতুর্থাংশ হাদীসগুলোই সমালোচিত। কিন্তু দুঃখের বিষয় আমাদের আমল এই এক চতুর্থাংশ হাদীসগুলো নিয়ে কিন্তু বাকী তিন-চতুর্থাংশহাদীস নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আবার কুরআনেও যে ফাযীলাত সম্পর্কিত আয়াতগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এই বইটিতে প্রথমেই কুরআনের আলোকে ফযীলাত সম্পর্কিত আয়াত গুলো আলোচিত হয়েছে। আবার আমলের ফাযীলাত সম্পর্কে আমরা অবগত হলেও আক্বীদার গুরুত্ব ও এর ফাযীলাত সম্পর্কিত যে কুরআনের আয়াত ও হাদীস গুলো এসেছে তা নিয়ে আমাদের আগ্রহ নেই। অথচ সব আমল কবূলের পূর্বশর্তই হলো আক্বীদা সঠিক হওয়া।

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

আল্লাহর উপর ভরসা

আল্লাহর উপর ভরসা


আল্লাহর উপর ভরসা

আল্লাহ্ তাআলার উপর ভরসা ইসলামে একটি বিরাট বিষয়। এর গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। আল্লাহর প্রতি ভরসা ছাড়া কোন বান্দাই কোন মূহুর্ত অতিবাহিত করতে পারে না। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। কেননা এর মাধ্যমে আল্লাহর তাওহীদের সাথে সম্পর্ক গাড় ও গভীর হয়। আল্লাহ্ বলেন:
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ
“আর ভরসা কর সেই জীবিত সত্বার (আল্লাহর) উপর, যিনি কখনো মৃত্যু বরণ করবেন না।” [সূরা ফুরক্বান-৫৮]

বুধবার, ২ নভেম্বর, ২০১৬

হজের সাথে সংশ্লিষ্ট আকীদাগত ভুল-ভ্রান্তিসমূহ



সূচীপত্র
ক্রম      শিরোনাম
১ ভূমিকা
২ মুখবন্ধ
৩ প্রথম ভাগ: মক্কায় পৌঁছার পূর্বে আকীদাগত ভুল-ভ্রান্তিসমূহ
৪ প্রথম অধ্যায়: পাথেয় ছাড়া হজের উদ্দেশ্যে বের হওয়ার মাধ্যমে তাওয়াক্কুল করার মতো ভুল ধারণা পোষণ করা
৫ দ্বিতীয় অধ্যায়: লোক দেখানোর জন্য ও সুনামের উদ্দেশ্যে হজ করা
৬ তৃতীয় অধ্যায়: তাবিজ বা মাদুলি নিয়ে কোনো কোনো হজ পালনকারীর আগমন
৭ চতুর্থ অধ্যায়: শির্ক মিশ্রিত অযীফা নিয়ে কোনো কোনো হজ পালনকারীর আগমন

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

রূহ সম্পর্কিত সংক্ষিপ্ত মাসআলাসমূহ

ইবনুল কাইয়্যেম রহ.-এর কিতাবুর রূহ অবলম্বনে

রূহ সম্পর্কিত সংক্ষিপ্ত মাসআলাসমূহ



রূহ সম্পর্কিত সংক্ষিপ্ত মাসআলাসমূহ

সূচীপত্র
ক্রম   বিষয়
1.     ভূমিকা
2.     প্রথম মাসআলা: মৃত ব্যক্তি কি জীবিত ব্যক্তির যিয়ারত ও সালাম বুঝতে পারে? না-কি বুঝে না?
3.     দ্বিতীয় মাসআলা: মৃত ব্যক্তিদের রূহ কি পরম্পর মিলিত হয়, পরম্পর সাক্ষাৎ করে ও কথাবার্তা বলে?
4.     তৃতীয় মাসআলা: রূহ কি জীবিত ও মৃত উভয় ধরণের মানুষের রূহের সাথে মিলিত হয়?
5.     চতুর্থ মাসআলা: রূহ কি মারা যায়, নাকি শুধু শরীর মারা যায়?
6.     পঞ্চম মাসআলা: শরীর থেকে আত্মা আলাদা হওয়ার পরে তা আবার কীভাবে উক্ত শরীরকে চেনে?
7.     ষষ্ঠ মাসআলা: কবরে প্রশ্ন-উত্তরের সময় কি মৃত ব্যক্তির রূহ ফেরত দেওয়া হয়?

শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর

অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর



অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর 
  
সূচিপত্র

ক্রম   বিষয়
1.     প্রথম প্রশ্ন: তাওহীদের সংজ্ঞা কী? তাওহীদ কত প্রকার?
2.     দ্বিতীয় প্রশ্ন: ঈমান ও ইসলাম কী? এ দু’টির সাধারণ মূলনীতি কী?
3.     তৃতীয় প্রশ্ন: আল্লাহর নামসমূহ ও সিফাতের সাথে ঈমানের আরকান কী কী?
4.     চতুর্থ প্রশ্ন: আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং তিনি ‘আরশে উপবিষ্ট এ ব্যাপারে আপনার মতামত কী?
5.    পঞ্চম প্রশ্ন: দুনিয়ার আসমানে (প্রথম আসমানে) আল্লাহর রহমত নাযিল হয় এবং তিনি নিজে আসেন এ সম্পর্কে আপনার ধারণা কী?

রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

বইঃ সহীহ্ আক্বীদার মানদন্ডে তাবলীগী নিসাব - ফ্রি ডাউনলোড

বইঃ সহীহ্ আক্বীদার মানদন্ডে তাবলীগী নিসাব - ফ্রি ডাউনলোড



বইঃ সহীহ্ আক্বীদার মানদন্ডে তাবলীগী নিসাব - ফ্রি ডাউনলোড


বই: সহীহ্ আক্বীদার মানদন্ডে তাবলীগী নিসাব
লিখেছেন: মুরাদ বিন আমজাদ 
পৃষ্ঠা সংখ্যা: ১০৯ 
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স, হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে (১ম পর্ব)

সূচিপত্র
ক্রম   বিষয়
1.     ভূমিকা
2.     শির্ক
3.     কবরপূজা
4.     গায়রুল্লাহর নামে যবেহ করা
5.     হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা

যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে (২য় পর্ব)

৩১. সুদ খাওয়া
আল্লাহ তা‘আলা সূদখোর ব্যতীত আর কারো বিরুদ্ধে স্বয়ং যুদ্ধের ঘোষণা দেননি। তিনি বলেন,
﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ ٱلرِّبَوٰٓاْ إِن كُنتُم مُّؤۡمِنِينَ ٢٧٨ فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡبٖ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَإِن تُبۡتُمۡ فَلَكُمۡ رُءُوسُ أَمۡوَٰلِكُمۡ لَا تَظۡلِمُونَ وَلَا تُظۡلَمُونَ ٢٧٩﴾ [البقرة: ٢٧٨،  ٢٧٩] 
“হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহর তাকাওয়া অবলম্বন কর এবং সুদের যা অবশিষ্ট আছে, তা পরিত্যাগ কর যদি তোমরা ঈমানদার হও। আর যদি তোমরা তা না কর, তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোন” [সূরা আল-বাকারা, আয়াত: ২৭৮-২৭৯]

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫

কবরের শাস্তি ও শান্তি সম্পর্কে কতিপয় মাসআলা: বারযাখী জীবন

কবরের শাস্তি ও শান্তি সম্পর্কে কতিপয় মাসআলা: বারযাখী জীবন



কবরের শাস্তি ও শান্তি সম্পর্কে কতিপয় মাসআলা: বারযাখী জীবন

সূচিপত্র
   
ক্রম       বিষয়

1.    অনুবাদকের কথা
2.    বারযাখী জীবন
3.    আকাশ ও জমিনে মুমিন আত্মার বিচরণ
4.    আকাশ ও জমিনে খারাপ আত্মার ভ্রমণ
5.    কবরের শাস্তি ও শান্তি
6.    কবরের শাস্তি ও শান্তি ---মতামত

শুক্রবার, ১৫ মে, ২০১৫

বৈধ ও অবৈধ অসীলা

সূচিপত্র
ক্রম          বিষয়
1. ভূমিকা
2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের সময় আরবরা ধর্মীয় দিক থেকে এবং তাদের ওপর তাঁর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগসমূহ
3. শাফা‘আত সত্য
4. জাহেলী যুগের ঐ সব মুর্খ ব্যক্তি এবং বর্তমান যুগে যারা মৃত ওলী, সৎকর্মশীল অথবা অনুপস্থিত লোকদের কাছে প্রার্থনা করে তাদের মধ্যে পাথর্ক্য কি?
5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবীগণ কিরূপে শরী‘আতসম্মত অসীলাকে বাস্তবায়ন করেছেন?
6. আল্লাহ তা‘আলা ব্যতীত ওলীগণের কাছে চাওয়া বড় শিরক হওয়ার সম্পর্কে দলীল সমূহ