অন্তর পরিচর্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্তর পরিচর্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

করোনা ভাইরাস ও আল্লাহ তা‘আলার হিকমাহ

করোনা ভাইরাস ও আল্লাহ তা‘আলার হিকমাহ 



করোনা ভাইরাস ও আল্লাহ তা‘আলার হিকমাহ 

মাসজিদে নববীর জুমার খুতবার বাংলা অনুবাদ [তাং 27.03.2020]
খতীব: শাইখ ড. আলী বিন আব্দুর রহমান হুযাইফা

হে মানবজাতি! আপনারা লক্ষ্য করছেন যে, পৃথিবীবাসীর উপর দুর্যোগ নেমে এসেছে। তারা রোগাক্রান্ত হচ্ছে। শুনতে পাচ্ছেন যে, একটি ভাইরাস মানুষকে আকস্মিকভাবে আক্রান্ত করছে ও দ্রুতই ছড়িয়ে পড়ছে এবং তা খুবই ভায়াবহ। এই ভাইরাসটি যে কোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে। তা মানবসভ্যতাকে হুমকি দিচ্ছে।

হে আল্লাহ্! আমাদের সাথে আপনি আপনার দয়া, বদান্যতা, করুণা, ইহসান ও ক্ষমার আচরণ করুন। আমাদের সাথে বদলা ও হিসাব গ্রহণকারীর ন্যায় আচরণ করবেন না। আপনি নিজগুণে আমাদের প্রতি সদয় হোন। আমরা পাপ ও অনিষ্টতার কারণে- যা আমাদের প্রাপ্য সে অনুযায়ী শাস্তি দিবেন না। হে পরিপূর্ণ দয়া ও উদারতার মালিক, হে মহামহিম ও সম্মানের অধিকারী।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

দোয়া করার কিছু আদব-কায়দা

দোয়া করার কিছু আদব-কায়দা



দোয়া করার কিছু আদব-কায়দা

প্রশ্ন: দোয়া করার আদবসমূহ কি কি? এর পদ্ধতি কি? এর ওয়াজিব ও সুন্নতসমূহ কি কি? দোয়া কিভাবে শুরু করতে হয় ও কিভাবে শেষ করতে হয়? আখেরাতের বিষয়াবলির আগে দুনিয়াবী বিষয়ে দোয়া করা যায় কি? দোয়া করার সময় হাত তোলার শুদ্ধতা কি; শুদ্ধ হলে এর পদ্ধতি কি?

উত্তর:
আলহামদুলিল্লাহ।

এক:

নিশ্চয় আল্লাহ তাঁর কাছে চাওয়াটা ও সবকিছু তাঁর থেকে প্রত্যাশা করাটা পছন্দ করেন। যে ব্যক্তি তাঁর কাছে চায় না তিনি তার ওপর রাগ করেন। তিনি তাঁর বান্দাদেরকে তাঁর কাছে চাওয়া বা প্রার্থনা করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন: “আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব” [সূরা গাফির, আয়াত: ৬০]

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

সালামের আগে শেষ তাশাহ্‌হুদের পরের দু‘আ (দু‘আ-এ মাসূরাহ্‌)

সালামের আগে শেষ তাশাহ্‌হুদের পরের দু (দুআ-এ মাসূরাহ্‌) 



সালামের আগে শেষ তাশাহ্‌হুদের পরের দু (দুআ-এ মাসূরাহ্‌)

নবী মুবাশ্‌শির (সাঃ) নামাযে বহু প্রকার দুআ (প্রার্থনা) করতেন। এক এক সময়ে এক এক প্রকার দুআ তিনি পাঠ করে আল্লাহর নিকট প্রার্থনা করতেন। সাহাবাগণকে ‘তাহিয়্যাত’ শিখানোর পর বলেছিলেন, “এরপর তোমাদের মধ্যে যার যা ইচ্ছা ও পছন্দ সেই দুআ বেছে নিয়ে দুআ করা উচিৎ।” (বুখারী ৮৩৫, মুসলিম, মিশকাত ৯০৯নং) অবশ্য সেই দুআ অপেক্ষা আর কোন্‌ দুআ অধিকতর পছন্দনীয় হতে পারে, যা তিনি নিজে পড়েছেন বা অপরকে শিখিয়েছেন? তাঁর ঐ সকল দুআকে ‘দুআয়ে মাসূরাহ্‌’ বলা হয়, যা নিম্নরুপ:-

এক:
اَللّهًمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَ مِنَ الْمَغْرَمِ।
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল মা’সামি অ মিনাল মাগরাম।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার নিকট পাপ ও ঋণ হতে পানাহ চাচ্ছি। (বুখারী, মুসলিম, প্রভৃতি, মিশকাত ৯৩৯নং)

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

ফরয নামাযের পর পঠনীয় যিকর ও দুআ

ফরয নামাযের পর পঠনীয় যিকর ও দুআ 



ফরয নামাযের পর পঠনীয় যিকর ও দুআ 

এক:
أَسْتَغْفِرُ الله 
উচ্চারণ:- আস্তাগফিরুল্লাহ্‌, 
অর্থ:- আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি (৩ বার) 

দুই:
اَللّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَاذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
উচ্চারণ:- আল্লা-হুম্মা আন্তাস সালা-মু অমিন্‌কাস সালা-মু তাবা-রাকতা ইয়া যাল জালা-লি অল ইকরা-ম।
অর্থ:- হে আল্লাহ! তুমি শান্তি (সকল ত্রুটি থেকে পবিত্র) এবং তোমার নিকট থেকেই শান্তি। তুমি বরকতময় হে মহিমময়, মহানুভব! (মুসলিম ১/৪১৪)

বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

বইঃ ফাযায়িলে আ‘মাল - ফ্রি ডাউনলোড

বইঃ ফাযায়িলে আ‘মাল - ফ্রি ডাউনলোড


বইঃ ফাযায়িলে আ‘মাল - ফ্রি ডাউনলোড

সংক্ষিপ্ত বর্ণনাঃ মুসলিম হিসেবে আমাদের প্রবণতা রয়েছে ফাযীলাত বিষয়ক আমল গুলোর প্রতি গুরুত্ব দেয়ার। কিন্তু বেশী ফাযীলাত পাওয়ার নেশায় পড়ে আমাদের মাঝে অনেকেই যইফ ও জাল হাদীসের উপর আমাল করে আমল বিনষ্ট করছি। এমনকি ফাযায়িল সম্পর্কিত বই গুলোতে শুধু জাল যইফ হাদীস নয় বরং শিরক ও বিদআতের যেমন আলোচনা এসেছে যা আমাদেরকে শিরক  ও বিদআতের দিকে নিয়ে যাচ্ছে। ফাযীলাত সম্পর্কিত হাদীস গুলোর মধ্যে এক-চতুর্থাংশ হাদীসগুলোই সমালোচিত। কিন্তু দুঃখের বিষয় আমাদের আমল এই এক চতুর্থাংশ হাদীসগুলো নিয়ে কিন্তু বাকী তিন-চতুর্থাংশহাদীস নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আবার কুরআনেও যে ফাযীলাত সম্পর্কিত আয়াতগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। এই বইটিতে প্রথমেই কুরআনের আলোকে ফযীলাত সম্পর্কিত আয়াত গুলো আলোচিত হয়েছে। আবার আমলের ফাযীলাত সম্পর্কে আমরা অবগত হলেও আক্বীদার গুরুত্ব ও এর ফাযীলাত সম্পর্কিত যে কুরআনের আয়াত ও হাদীস গুলো এসেছে তা নিয়ে আমাদের আগ্রহ নেই। অথচ সব আমল কবূলের পূর্বশর্তই হলো আক্বীদা সঠিক হওয়া।

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭

অহংকার থেকে মুক্তির উপায়

অহংকার থেকে মুক্তির উপায়



প্রশ্ন: কিভাবে একজন মানুষ অহংকার থেকে মুক্তি পেতে পারে?

উত্তর:
আলহামদুলিল্লাহ।

এক:

অহংকার একটি খারাপ গুণ। এটি ইবলিস ও দুনিয়ায় তার সৈনিকদের বৈশিষ্ট্য; আল্লাহ যাদের অন্তর আলোহীন করে দিয়েছেন।

শুক্রবার, ৫ মে, ২০১৭

কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত কতিপয় যিক্‌র-আযকার ও দো‘আ

কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত কতিপয় যিক্‌র-আযকার ও দো



কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত কতিপয় যিক্‌র-আযকার ও দো 

·   ﴿ فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ حَسۡبِيَ ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَهُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِيمِ ١٢٩ ﴾ [التوبة: ١٢٩]
(উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা- ইলা-হা ইল্লা- হুওয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম),
অর্থ: ‘আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কোনো (হক্ব) মাবূদ নেই আমি তাঁরই উপর ভরসা করি এবং তিনিই মহান আরশের রব্ব’ (তওবাহ ১২৯)

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬

অনাদায়কৃত নামাযের কাযা পালন করার হুকুম

অনাদায়কৃত নামাযের কাযা পালন করার হুকুম




অনাদায়কৃত নামাযের কাযা পালন করার হুকুম

প্রশ্ন: আমি নও মুসলিম। আমার বেশ কিছু প্রশ্ন আছে; আমি এ প্রশ্নগুলোর উত্তর জানতে আগ্রহী। আমার মনে হয়, কোন কোন প্রশ্নে আপনি চরম নির্বুদ্ধিতা পাবেন। আমি নামায পড়ার সময় কি বলব? 
আমার পিতামাতা বৌদ্ধ। আমার পরিবারে একমাত্র আমার পিতা আমার ইসলাম গ্রহণের বিষয়টি জানেন। আমার পরিবারের সদস্যরা কখনও কখনও আমাকে তাদের সাথে খাবার খেতে ডাকে। তবে, আমি শুকরের গোশত খাই না। কিংবা কোন খাবারে হারাম কিছু আছে মর্মে জানলে আমি সে খাবার খাই না। কিন্তু, আমার প্রশ্ন হচ্ছে, মুরগি ও অন্যান্য গোশত যেমন- মাছ সম্পর্কে; যেগুলো কোন মুসলমান জবাই করেনি সেগুলো খাওয়া কি হারাম? (এ ধরণের গোশত খাওয়ার কারণে) আমি কি গুনাতে লিপ্ত হয়েছি? আমি যে গুনাহগুলো করেছি সেগুলো থেকে আল্লাহর কাছে কিভাবে তওবা করতে পারি? দৈনন্দিন আমি যে গুনাহগুলো করে ফেলি সেগুলো থেকে আমি কিভাবে আল্লাহর ক্ষমা পেতে পারি? যদি আমি ফজরের নামায কিংবা যোহরের নামায কিংবা পাঁচ ওয়াক্ত ফরয নামাযের কোন একটি আদায় করতে না পারি— এ কারণে আমি কি গুনাহগার হব, এ গুনাহ থেকে আমি কিভাবে ক্ষমা পেতে পারি? নামায আদায়কালে আমি কিভাবে তেলাওয়াত ও যিকির শিখতে পারি? কিভাবে আমি আরবীতে কুরআন তেলাওয়াত শিখতে পারি? ন্যূনতম নামায আদায়কালে মৌলিক যে কথাগুলো বলতে হয় সেগুলো? সামুদ্রিক সকল খাবার কি হালাল; নাকি হারাম?

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

কুরআন ও সহীহ হাদীসের আলোকে জামা‘আতে সালাত আদায় (১ম পর্ব)


১ম পর্ব | ২য় পর্ব
 
সূচীপত্র
ক্রম     শিরোনাম
১ অবতরণিকা
২ জামা‘আতে সালাত আদায়ের অর্থ
৩ জামা‘আতে সালাত আদায়ের বিধান
৪ জামা‘আতে সালাত আদায়ের ফায়েদাসমূহ
৫ জামা‘আতে সালাত আদায়ের ফযীলত
৬ জামা‘আতে সালাত আদায় করতে যাওয়ার ফযীলত

কুরআন ও সহীহ হাদীসের আলোকে জামা‘আতে সালাত আদায় (২য় পর্ব)

[বিধানফযীলতফায়েদা ও নিয়ম-কানুন]


১ম পর্ব | ২য় পর্ব

জামা‘আতে সালাত আদায় করতে যাওয়ার নিয়ম-কানূন

জামা‘আতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার অনেকগুলো নিয়মকানুন রয়েছে যা নিম্নরূপ:
১. নিজ ঘর থেকেই ভালোভাবে অযু করে নিবে:
আব্দুল্লাহ ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু বলেন:
«وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُوْرَ ثُمَّ يَعْمَدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الـْمَسَاجِدِ إِلاَّ كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ خُطْوَةٍ يَخْطُوْهَا حَسَنَةً وَيَرْفَعَهُ بِهَا دَرَجَةً، وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً».
“যে কেউ সুন্দরভাবে পবিত্রতার্জন করে মসজিদগামী হয় আল্লাহ তা‘আলা তাকে প্রতি কদমের বদৌলতে একটি করে পুণ্য দিবেন ও একটি করে তার মর্যাদা উন্নীত করবেন এবং একটি করে তার গুনাহ মুছে দিবেন”

বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

সালাতের গুরুত্ব ও ফযীলত

সূচীপত্র
ক্রম     শিরোনাম
১ শাইখ সালেহ ফাওযান লিখিত উপস্থাপনা
২ সংকলকের ভূমিকা
৩ অনুবাদকের আরয
৪ সালাত পরিত্যাগের বিধান
৫ সালাত পরিত্যাগকারীর ফাতওয়ার ভিত্তিতে কতিপয় বিধান

শুক্রবার, ১০ জুন, ২০১৬

যাকাত বিধানের সারসংক্ষেপ

সূচীপত্র
ক্রম           শিরোনাম
১   যাকাতের অর্থ
২   যাকাতের প্রতি উৎসাহ প্রদান ও যাকাত না দেওয়ার পরিণতি
৩   যাকাত ফরয হওয়ার শর্তসমূহ
৪   প্রথম: অলঙ্কারের যাকাত
৫   স্বর্ণ ও রূপার যাকাতের নিসাব
৬   দ্বিতীয়: ব্যাংক নোটের যাকাত
৭   ঋণের যাকাত
৮   তৃতীয়: ব্যবসায়ী পণ্যের যাকাত
৯   চতুর্থ: গুপ্তধনের যাকাত
১০  পঞ্চম: চতুষ্পদ প্রাণীর যাকাত
   ষষ্ঠ: ফল ও ফসলের যাকাত

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

জেনে নিন রমযানে কিভাবে কুরআন পাঠ শেষ করবেন?

জেনে নিন রমযানে কিভাবে কুরআন পাঠ শেষ করবেন?



জেনে নিন রমযানে কিভাবে কুরআন পাঠ শেষ করবেন?

রমজানে যা করনীয় আমরা যখন এ মাসের গুরুত্ব অনুভব করলাম তখন আমাদের কর্তব্য হয়ে দাঁড়াল কীভাবে এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো। এ মাসে হেদায়াতের আলোকবর্তিকা আল-কোরআন নাজিল হয়েছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। একজন ঘোষণাকারী ভাল কাজের আহ্বান জানাতে থাকে ও খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। সাথে সাথে এটা হল মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। আমাদের অনেকের ধারণা রমজান মাস সিয়াম পালন ও তারাবীহ আদায়ের মাস। ব্যাস ! আর কীসের আমল ? দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছি এটা কম কি? না, ব্যাপারটা শুধু এ টুকুতে সীমিত নয়। রমজান একটি বিশাল বিদ্যাপীঠ। এ রমজানে আমরা কি কি নেক আমল করতে পারি তার মধ্যে একটি আমাল হল আল-কোরআন অর্থসহ বুঝে বুঝে খতম বা তিলাওয়াত  করা।

শুক্রবার, ১১ মার্চ, ২০১৬

অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর

অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর



অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্নোত্তর 
  
সূচিপত্র

ক্রম   বিষয়
1.     প্রথম প্রশ্ন: তাওহীদের সংজ্ঞা কী? তাওহীদ কত প্রকার?
2.     দ্বিতীয় প্রশ্ন: ঈমান ও ইসলাম কী? এ দু’টির সাধারণ মূলনীতি কী?
3.     তৃতীয় প্রশ্ন: আল্লাহর নামসমূহ ও সিফাতের সাথে ঈমানের আরকান কী কী?
4.     চতুর্থ প্রশ্ন: আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং তিনি ‘আরশে উপবিষ্ট এ ব্যাপারে আপনার মতামত কী?
5.    পঞ্চম প্রশ্ন: দুনিয়ার আসমানে (প্রথম আসমানে) আল্লাহর রহমত নাযিল হয় এবং তিনি নিজে আসেন এ সম্পর্কে আপনার ধারণা কী?

বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬

ডাক্তারি পড়া ও হাসপাতালে চাকুরী করার হুকুম কি; যে পরিবেশে মেয়েদের সাথে মিশতে হয়?

ডাক্তারি পড়া ও হাসপাতালে চাকুরী করার হুকুম কি; যে পরিবেশে মেয়েদের সাথে মিশতে হয়?



ডাক্তারি পড়া ও হাসপাতালে চাকুরী করার হুকুম কি; যে পরিবেশে মেয়েদের সাথে মিশতে হয়?

প্রশ্ন: আমরা মেডিকেল কলেজের ছাত্র। আমরা জানতে চাচ্ছি, যেসব হাসপাতালে নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করে, পুরুষ ডাক্তার নারী-পুরুষ সকলকে সমানভাবে চিকিৎসা সেবা দেয়; তবে নিষিদ্ধ নির্জনবাস এড়িয়ে চলা সম্ভব। আপনাদের দৃষ্টিতে সেখানে চাকুরী করার শরয়ি হুকুম কি? আমাদের দেশের সকল হাসপাতালে একই নিয়ম। তাই কোন মুসলিম ডাক্তারের পক্ষে শুধু পুরুষদের জন্য খাস এমন কোন হাসপাতালে চাকুরী করার সুযোগ নেই; কারণ এমন কোন হাসপাতাল আমাদের দেশে নেই। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন, উল্লেখিত সিস্টেমের কারণে একজন মুসলিম ডাক্তার ডাক্তারি পেশা ছেড়ে দিলে এতে মানবসেবা বিঘ্নিত হবে এবং এসব হাসপাতালে চাকুরী করার চেয়ে অধিক অকল্যাণ সাধিত হবে। এ ইস্যু নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে আছি। এ প্রশ্নের কোন সন্তোষজনক উত্তর পাইনি। আশা করি আল্লাহ আপনাদের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখাবেন।

উত্তর:

আলহামদুলিল্লাহ।

মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪

দু‘আ

দু‘



দু‘আ

আভিধানিক অর্থে দুআ :
দুআ শব্দের অর্থ আহ্বান, প্রার্থনা। শরীয়তের পরিভাষায় দুআ বলে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধকল্পে মহান আল্লাহকে ডাকা এবং তার নিকট সাহায্য প্রার্থনা করা। দুআ শব্দ পবিত্র কুরআনে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। নিম্নে তার কয়েকটি উল্লেখ করা হল।

১- ইবাদত :
মহান আল্লাহ বলেন :
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِين. (المؤمن : ৬০ )
তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাক, আমি সাড়া দিব, যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরে জাহান্নামে প্রবেশ করবে লাঞ্চিত হয়ে।' (আল-মু'মিন-৬০)

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০১৪

মুসলিম নারী এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার দায়িত্ব ও কর্তব্য (১ম পর্ব)

মুসলিম নারী এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার দায়িত্ব ও কর্তব্য (১ম পর্ব)

(শরী‘আত ও বাস্তবতার নিরীখে একটি সুদৃঢ় পর্যালোচনা)


بسم الله الرحمن الرحيم
ভূমিকা
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি; তাঁর নিকট তাওবা করি; আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই; আর যাকে তিনি পথহারা করেন, তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই, তাঁর কোন শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ ١٠٢﴾ [ سورة آل عمران: 102 ]
“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং তোমরা আত্মসমর্পনকারী না হয়ে কোন অবস্থাতেই মৃত্যুবরণ করো না।” - ( সূরা আলে ইমরান: ১০২ );

মুসলিম নারী এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার দায়িত্ব ও কর্তব্য (২য় পর্ব)

মুসলিম নারী এবং সমসাময়িক প্রেক্ষাপটে তার দায়িত্ব ও কর্তব্য (২য় পর্ব)

(শরী‘আত ও বাস্তবতার নিরীখে একটি সুদৃঢ় পর্যালোচনা)


১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন।

তৃতীয় ক্ষেত্র: সমাজ ও জাতি কেন্দ্রিক একজন নারীর দায়িত্ব ও কর্তব্য

নারীর দায়িত্ব ও কর্তব্যের পরিধি সমাজ ও পুরো জাতিকে অন্তর্ভুক্ত করে। আর সে কর্তব্য হচ্ছে, তাদের মাঝে আল্লাহর দিকে আহ্বান, সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ, কল্যাণ কামনা ও সংস্কার করার মত কাজের আঞ্জাম দেয়া

আর এখানে আমি সাধারণভাবে এই দাওয়াতের গুরুত্ব, তার আবশ্যকতা ও ফলাফল, অতঃপর বিশেষকরে নারীর সাথে সংশ্লিষ্ট শরীআতের কিছু দলীল-প্রমাণাদি উল্লেখ করছি। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ وَمَنۡ أَحۡسَنُ قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي مِنَ ٱلۡمُسۡلِمِينَ ٣٣ وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ ٣٤  [ سُورَةُ فُصِّلَتۡ: 33 - 34 ]
“কথায় কে উত্তম ঐ ব্যক্তি অপেক্ষা, যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, ‘আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত।’ ভাল ও মন্দ সমান হতে পারে না। মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা; ফলে তোমার সাথে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত।” - ( সূরা ফুসসিলাত: ৩৩ - ৩৪ )

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

হিসনুল মুসলিম বা কুরআন ও হাদীস থেকে সংকলিত দৈনন্দিন যিকর ও দোআর সমাহার (১ম পর্ব)

সূচিপত্র
ক্রম
বিষয়সূচি


ভূমিকা


যিক্‌রের ফযীলত


যিক্‌র ও দোআসমূহ

1.                   
ঘুম থেকে জেগে উঠার সময়ের যিক্‌রসমূহ

2.                  
কাপড় পরিধানের দো

3.                  
নতুন কাপড় পরিধানের দো

4.                  
অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো

5.                  
কাপড় খুলে রাখার সময় কী বলবে

6.                  
পায়খানায় প্রবেশের দো

7.                  
পায়খানা থেকে বের হওয়ার দো

8.                 
ওযুর পূর্বে যিক্‌র

9.                  
ওযু শেষ করার পর যিক্‌র

10.              
বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র

11.               
ঘরে প্রবেশের সময় যিক্‌র

12.              
মসজিদে যাওয়ার সময়ে পড়ার দো

13.              
মসজিদে প্রবেশের দো

14.               
মসজিদ থেকে বের হওয়ার দো

15.              
আযানের যিক্‌রসমূহ

16.              
সালাতের শুরুতে দো

17.              
রুকূর দো

18.              
রুকু থেকে উঠার দো

19.              
সিজদার দো

20.             
দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দো

21.              
সিজদার আয়াত তেলাওয়াতের পর সিজদায় দো

22.             
তাশাহ্‌হুদ

23.             
তাশাহ্‌হুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত (দরুদ) পাঠ

24.              
সালামের আগে শেষ তাশাহহুদের পরের দো

25.             
সালাম ফিরানোর পর যিকরসমূহ